মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জে হাওরে নৌকাযোগে বরযাত্রী বহনের সময় বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় ১৮ই আগষ্ট রোজ সোমবার দুপোর প্রায় উপজেলার ১নং সদর ইউনিয়নের নয়ানগর গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বরযাত্রী নিয়ে বানিয়াচং উপজেলায় যাচ্ছিলেন।
নৌকাটি পৌর এলাকার ইলাম নগর গ্রাম পার হওয়ার সময় কুশিয়ারা নদীর ওপর ঝুলে থাকা পল্লী বিদ্যুতের মূল লাইনের তারে সাথে অসাবধানতা বশত নৌকার উপরিভাগ জড়িয়ে যাওয়ার সাথে সাথে শর্টসার্কিট হয়। এতে নৌকায় থাকা একাধিক বরযাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয় জীবন বাচাতে অনেকই পানিতে লাফিয়ে পরে ও নৌকায় লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এতে ৫ জন গুরুতর আহত হয়, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তারা হল – সদর ইউনিয়নের নোয়ারগর গ্রামের মির্জা (৩০), জহুর আলী (২৫), সফিক (৪০), মিজান (২৬) ও রমজান (২৫)। এ ঘটনায় আহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, হাওরের ভেতর দিয়ে ঝুলন্ত বৈদ্যুতিক তার থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে। তাঁরা অবিলম্বে এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎলাইনগুলো অপসারণ বা নিরাপদে স্থানান্তরের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে ও যাঁরা নৌকা যোগে চলাচল করবে তাদের ও সতর্ক থেকে চলাচল করারও আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল। এই বিষয় নিয়ে পল্লী বিদ্যুতের উপজেলা সাবষ্টেশনের এজিএম মো. নূরুল আমিন যোগাযোগ করলে তিনি জানান এ দুর্ঘটনার বিষয়ে অবগত নন।

