মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-২০২৬ অর্থ বছরে ৭ দিন ব্যাপী রাজস্ব খাতের আওতায় জলাভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

মঙ্গলবার ২৪ আগস্ট বিকেল কুড়িগ্রামের ফুলবাড়িতে, ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে হেলিপ্যাড পুকুর এবং এতিমখানার জলাভূমি সহ বর্ষা প্লাবিত ধানক্ষেত,প্লাবণ ভূমি,প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

এর পরে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। মাছের পোনা উবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুয়া তারান্নুম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তাদির খাঁন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা ত্রাণ ও প্রকল্প পুনর্বাসন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা সমবায় অফিসার বিদু ভূশন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উম্মে কুলসুম, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মুজিবর রহমান,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান সরদার,একাডেমিক সুপারভাইজার সালাম সহ আরো অনেকে।