
কুড়িগ্রাম ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে মিলন মিয়া (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার রাতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ দালালীটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
সোমবার (২৫ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালা।পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে পারিবারিক বিষয়ে ঝগড়ার সময় মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন মিলন। এ নিয়ে রোববার রাতে পরিবারের সদস্যরা তাকে শাসন করেন এবং মায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন।
এরপর মিলন মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে চলে যান।রাত সাড়ে ১১টার দিকে ফুপু শান্তি বেগম ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢুকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মিলনের দেহ দেখতে পান। চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ফাঁস কেটে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, চার মাস আগে মিলনের বিয়ে হয় শিমুলবাড়ী ইউনিয়নের রসুন শিমুলবাড়ী এলাকার সুজন মিয়ার মেয়ে সানজিদার সঙ্গে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক অভিমান থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.