
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কায়েমপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় নেতাকর্মীরা। রবিবার বিকেলে ইউনিয়ন কার্যালয়ের পাশে একটি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার বিকেলে নোয়াগাঁও মোড়ে বিএনপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে কসবা পশ্চিম ইউনিয়নের খন্দকার সাদ্দাম হোসেন ও আক্তার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কায়েমপুর ইউনিয়ন বিএনপির নেতারা দোষীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় দলীয় সকল কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান এবং পরিচালনা করেন মো. মনির মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মেম্বার, কালাম ডাক্তার, যুবদলের সভাপতি পদপ্রার্থী বাদশাহ জুয়েল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শিমুল মিয়া, কৃষক দলের সদস্য সচিব মো. নাছির মিয়া, মো. সাইমন মিয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক ছোটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ঘটনার পর থেকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অভিযুক্ত খন্দকার সাদ্দাম ও আক্তার হোসেন ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন।

