নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের মো. রিয়াদ হোসেন কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিয়াদ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী এবং উচ্ছ্বাস ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক।

১ম বর্ষের ছাত্র হয়েও জুলাই আন্দোলনে ছিল সম্মুখ সারীতে। ছাত্রদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে আপসহীন ভাবে। তিনি বিশ্বাস করেন—ডাকসু শুধুমাত্র একটি পরিষদ নয়; এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের অমূল্য প্ল্যাটফর্ম। কেন্দ্রীয় সদস্য হিসেবে তাঁর অঙ্গীকার—

-প্রতিটি শিক্ষার্থীর সমস্যা ও উদ্বেগ গুরুত্ব দিয়ে শোনা ও সমাধানের লক্ষে কাজ করা একটি নিরাপদ ও সমান সুযোগসুবিধাপূর্ণ ক্যাম্পাস গড়া খেলাধুলা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা।

ঐক্য, আন্তরিকতা ও স্বচ্ছ নেতৃত্ব—এই তিনের সমন্বয়েই রিয়াদ গড়ে তুলতে চায় শিক্ষার্থীদের প্রকৃত অগ্রগতি।