বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি


মিটামইন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর অর্থায়নে পল্লী বিকাশ কেন্দ্রের আয়োজনে ঘাগড়া শাখায় জুলাই ৩৬ এর স্বপ্ন নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে ঘাগড়া শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, মিটামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লা আল সাফি। অনুষ্ঠানে জুলাই, ২৪ শহীদ পরিবারের সদস্য বৃন্দ সমৃদ্ধি কর্মসূচি আওতা ভুক্ত শহীদ পরিবারের সদস্য বৃন্দ সমৃদ্ধি কর্মসূচি ভুক্ত ইউনিয়ন, উপজেলার , সচেতন ও গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ঘাগড়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান ভূঁইয়া, ঘাগড়া জামাতে ইসলামীর প্রতিনিধি জিয়া উদ্দিন , খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান জহির ইয়ার চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, বিনয় ভূষন সরকার সহকারী সমন্বয়ক ( পিবিকে) , মনিরুজ্জামান মনির ( সমন্বয়ক উপজেলা কার্যালয়) । এছাড়াও প্রবীণ সংগ , শিক্ষক স্বাস্থ্যকর্মী গন এতে অংশ নেয়।