বিজয় কর রতন
অষ্টগ্রাম উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৫১৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এরমধ্যে ১০০ কেজি পোনা স্থানীয় জলাশয়ে এবং ১৩১ কেজি পোনা ধলেশ্বরী নদীতে ১৫০ কেজি পোনা কালিনী নদীতে ও বাকি পোনা অন্যান্য জলাশয়ে অবমুক্ত করা হয়।
এতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ রয়েছে রুই, কাতল, মৃগেল, কাল বাউশ ইত্যাদি। পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল আহাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো আশরাফুল ইসলাম, অষ্টগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো আব্দুল হালিম, থানা অফিসার ইনচার্জ মো রুহুল আমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জানান, মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ কার্যক্রম স্থানীয় মৎস্য ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।

