
ব্রাহ্মণবাড়িয়ার মানুষের স্বাস্থ্যসেবা ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন লায়ন এ কে এম রেজাউল হক এমজেএফ পিসিসিএ। শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি ডা. এবিএম সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক এটিএম ফয়েজুল কবির।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—
লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার ডিরেক্টর ডা. তৌফিকুল ইসলাম মিথিল, সহসভাপতি প্রকৌশলী মো. মোজাম্মেল হক, লায়ন্স জেলা ৩১৫-এর রিজিয়ন চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ মোরশেদ, প্রবীণ আইনজীবী ও নবীনগর কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মিন্টু ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, নাসিরনগর কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর নজির আহমদ, আশুগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, এপেক্স বাংলাদেশের পিডিজি এডভোকেট এইচ এম সরকার পাশা, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি মো. সাদেকুল ইসলাম, এডাব সভাপতি এস এম শাহীন, সাধারণ সম্পাদক তাহের উদ্দিন ভুঁইয়া, গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আসরারুন নবী মোবারক, এক্স-স্কাউটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আবেশের কোষাধ্যক্ষ জাবেদুল ইসলাম ও শিক্ষক মো. আবুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় লায়ন এ কে এম রেজাউল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কল্যাণে তিনি স্বাস্থ্যসেবাসহ নানা সামাজিক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাবেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.