মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

১২ আগষ্ট’২৫, মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারির সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।


‎ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।

‎আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী,সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান,প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক।

‎ছাত্র সমাবেশে সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী , জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ।

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন, সাবেক সভাপতি মুফতি সাইফুল ইসলাম।

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও থানা দায়িত্বশীল মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান,সাধারণ সম্পাদ মোঃ হাবিবুল্লাহ বাহারী,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, দাওয়া সম্পাদক হোসাইন আহমেদ শাহিন,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমদ জোবায়ের, অর্থকল্যাণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাবের হোসেন সহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।