
মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝাউবাড়ি নামক স্থান থেকে বড়াইবাড়ি বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে বিজিবির টহলদল সীমান্ত পিলার ১০৬৮/১ টি হতে গোপন সংবাদের ভিত্তিতে এসব মাদকদ্রব্য, চোরাচালান মালমাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
সোমবার ১ সেপ্টেম্বর সহকারি পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জামালপুর (৩৫ বিজিবি‘র) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান জানান, রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ঝাউবাড়ি নামক স্থান থেকে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিশেষ বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৮/১ টি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউবাড়ি এলাকা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা ৯৫ পিস, ভারতীয় মদ ৩৪ পিস এবং ভারতীয় ঔষধ ৪০০ পিসসহ বিকালের দিকে আটক করতে সক্ষম হয় বড়াইবাড়ি বিওপি।
জব্দকৃত ইয়াবা, ভারতীয় মদ ও ঔষধ রৌমারী থানায় জিডি করত: ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার প্রক্রিয়া চলমান।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.