মোস্তাফিজার রহমান
মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল ১০টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১নংনা ওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও নাওডাঙ্গা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হাছেন আলীর সভাপতিত্বে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (লাপা) ও দুর্যোগ ব্যবস্থাপনা (ডিএম) পরিকল্পনা যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইসলামিক রিলিফ বাংলাদেশে কর্মরত সুপ্রিম এশিয়া প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক ছাবেদ আলী, প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান, সহ; প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম সরকার, আনোয়ার সাদ্দাত,
নাওডাঙ্গা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা- মাহামুদুল হাসান লিখন, নাওডাঙ্গা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাঘবীর চন্দ্র বর্মন,নাওডাঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম,গ্যাব্রিয়েল কিস্কু সহ প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মরত অন্যান্য কর্মী এবং লাপা ও ডিএম পরিকল্পনা প্রনয়নের কাজে নিয়োজিত স্থানীয় সহযোগীগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
লাপা ও ডিএম পরিকল্পনা প্রনয়নের কাজে সার্বিক সহযোগীতা প্রদান করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, ফুলবাড়ী ফিল্ড অফিস। কার্যক্রমটি বাস্তবায়ন হয় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর চলমান প্রকল্প সুপ্রিম এশিয়া প্রকল্পের মাধ্যমে। সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান ও সহ; প্রকল্প কর্মকর্তা আনোয়ার সাদ্দাত প্রস্তুতকৃত লাপা ও ডিএম পরিকল্পনা দুটি যাচাইয়ের জন্য পরিকল্পনার বিশদ দিক উপস্থাপন করেন।
উপস্থাপন পরবর্তী এর উপর উপস্থিতিতে অনেকেই তাদের মতামত প্রদান করেন এবং তাদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা দুটিতে কাজ সহ অনেক বিষয় সংযোজনের মাধ্যমে সকলের সম্মতিতে তা অনুমোদন দেয়া হয়। সভার শুরুতে ইউপি চেয়ারম্যান ও সভার সভাপতি মোহাম্মদ হাছেন আলী এই প্রথম আনুষ্ঠানিকভাবে নাওডাঙ্গা ইউনিয়নের লাপা প্রনয়ণ ও ডিএম পরিকল্পনা হালনাগাদ করতে সহযোগীতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ ও এ কাজের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় উপস্থিত অনেকের মধ্যে সুপ্রিম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব আরসাদ আনিছুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন। প্রশাসনিক কর্মকর্তা নাওডাঙ্গা ইউপি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন জনিত ও অন্যান্য দুর্যোগ বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে বলেন দুর্যোগ ব্যবস্থাপনায় সকলের নিজ নিজ অবস্থা হতে দায়িত্ব পালন করলে তা দুর্যোগ ব্যবস্থাপনা সহ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তিনি আরো বলেন আমাদেরকে বৃক্ষ রোপনে সকলকে আরো বেশি অবদান রাখতে হবে। যা, আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব সহ পরিবেশ রক্ষার জন্য সহায়ক হবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাঘবীর চন্দ্র বর্মন বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকি, অপুষ্টি জনিত সমস্যা, অজানা অনেক রোগের প্রাদুর্ভাব সহ স্বাস্থ্য খাতে নানারূপ সমস্যা নতুনভাবে আবির্ভুত হয়েছে। এর ফলে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে অল্প আয়ের জনগোষ্ঠি।
তাই তাদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ক্লিনিক পর্যায়ে এ সকল জনগোষ্ঠির পরিবারের মাঝে প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে উদ্ভুদ্ধ করতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সুপ্রিম এশিয়া প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক ছাবেদ আলী লাপা ও ডিএম পরিকল্পনা যাচাই করনের উপর আলোচনায় বলেন দুর্যোগ ব্যবস্থাপনা সহ সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে কমিউনিটির অংশগ্রহণ অনেক জরুরী।
যাহা কাজের স্থায়ীত্ব ও জবাবদিহিতার জন্য গুরুত্বপুর্ন। সভায় উপস্থিত সভার সমাপনী বক্তব্যে লাপা ও ডিএম পরিকল্পনা প্রনয়নে গৃহীত বিভিন্ন কর্মকান্ডের উপর তার মূল্যবান মতামত প্রদান করেন এবং বলেন প্রস্তাবিত পরিকল্পনা দুটি গুরুত্ব দিয়ে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করলে তা আমাদের এলাকার দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

