মোঃ আছাদুজ্জামান
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতরা হলে,মঠবাড়িয়ার কাকড়াবুনীয়া গ্রামের জয় হাওলাদার(১৮) ও পাথরঘাটার ছহেরাবাদ গ্রামের শেখর হাওলাদার(৩০)।
কোস্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ।
অভিযান চলাকালীন দুই মাদক কারবারিকে আটক করে,তাদের তল্লাশী চালিয়ে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিম বলেন, আটককৃতদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

