বিজয় কর রতন
কিশোরগঞ্জের হাওরে মিটামইন ও ইটনা উপজেলায় গত ২ সপ্তাহে চারটি যাত্রীবাহী ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এসকল ডাকাতির ঘটনায় মালামাল সহ নগদ অর্থ প্রায় ১৫ লক্ষাধিক টাকা হবে বলে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়।
সর্বশেষ গত ২ রা সেপ্টেম্বর করিমগঞ্জ উপজেলার বালিখলা থেকে যাত্রী ও মালামাল সহ একটি ইঞ্জিন চালিত ট্রলার মিটামইনের ঘাগড়া আসার পথে ইটনা উপজেলার কাটা নদীতে ডাকাতের আক্রমণের শিকার হয়। ডাকাত দল যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে ইটনা থানায় শোয়াইব নামে এক যাত্রী বাদী হয়ে ইটনা থানায় মামলা দায়ের করেছে। ইটনা থানার মামলা নং ২ তাং ৪/৯/২০২৫ । মামলার বাদী শোয়াইব জানান, ঘটনার দিন রাতে করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নিজ বাড়ি মিটামইনের ঘাগড়ার উদ্দেশ্য রওনা দেন। পথে ইটনা উপজেলার বড়িবাড়ির ইউনিয়নের কাটা নদীতে আসা মাত্র পিছন থেকে একটি দ্রুতগামী মাছ ধরার ট্রলার বেশে আট দশজন ডাকাত দল মোখোশ পড়া অবস্থায় ট্রলারখানি কে গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
এসময় ডাকাত দল ট্রলার থেকে ১৩ টি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ অর্থ সহ ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে ইটনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধনপুর ইউনিয়নের দাসপাড়া গ্ৰামের রমন দাস জানান, গত ২১ শে আগষ্ট সন্ধ্যায় বালিখলা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ধনপুর যাওয়ার পথে কাঁটা নদীতে আসা মাত্রই ডাকাতের আক্রমণের শিকার হয়। ট্রলারে ১২ জন যাত্রী ছিল। ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ট্রলারের গতিরোধ করে। এসময় ডাকাত দল প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ
কই স্থানে ২৬ শে আগষ্ট আরো একটি ডাকাতির ঘটনা ঘটে । লোকমান মাঝির ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে বালিখলা ঘাট থেকে একটি কোম্পানির মালামাল ও বিক্রয় প্রতিনিধি ইটনা ও ধনপুর বাজারে আসছিল। একই কায়দায় কাটা নদীতে আসা মাত্রই পিছন থেকে দ্রুতগামী ট্রলার নিয়ে এসে তাদের গতিরোধ করে। এসময় দেশীয় অস্ত্রের মুখে মালামাল সহ ৩ লক্ষাধিক টাকা নিয়ে যায়।
অপর ঘটনা ঘটে ২৭ শে আগষ্ট বালিখলা থেকে মিটামইন হয়ে অষ্টগ্রামের আব্দুল্লাহপুর যাওয়ার পথে হাসানপুর ব্রিজের নিকটে একজন প্রবাসী ডাকাতের আক্রমণের শিকার হয়। প্রবাসী নাজমুলের নিকট থেকে কিছু জরুরী কাগজ পত্র, নগদ অর্থ ও মোবাইল ফোন সহ তিন লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাত দল যাওয়ার সময় দেশীয় অস্ত্র নিয়ে তাকে হুমকি দেয় যদি বিষয়টি জানাজানি হয় তবে প্রানে শেষ করে দিবো।
এ ব্যাপারে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল ৪ ই সেপ্টেম্বর রাতে করিমগঞ্জে থানাসহ পুলিশ সুপার মহোদয়ের সাথে ডাকাতির বিষয়ে একটি জুম মিটিং হয়। সেখানে ডাকাতি রোধ সহ যাত্রীদের নিরাপত্তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। রাতের বেলা ট্রলারে চলাফেরার সময় সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে কর্মকর্তাদের অবহিত করতে হবে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এছাড়াও যাত্রীদের উদ্দেশ্যে বলেন ,দিনের বেলায় আপনারা চলাফেরা করবেন যদি বিশেষ জরুরী কারনে রাতে কোথায় ও ট্রলার বা যানবাহন নিয়ে যেতে চান , ওই এলাকার পুলিশ কর্মকর্তাদের অবগত করে যাবেন। প্রয়োজনে সাহায্য করা হবে। এছাড়াও নৌ পুলিশ কে সার্বক্ষণিক টহলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

