মোস্তাফিজার রহমান
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা দাসিয়ারছড়া, কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্ব শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ২৬ কুড়িগ্রাম-২ সাংসদ প্রার্থী এ্যাডভোকেট, ইয়াছিন আলী সরকার,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মালেক।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান সহ আরো অনেক।

