
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাতেনাতে তিন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা। নিহত চালকের নাম কালীপদ সূত্রধর। তিনি তাড়াইল উপজেলার সাটাইল পশ্চিম গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।
রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের গোয়াড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক মিল্কি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়েই চালককে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা তিন ছিনতাইকারীকে আটক করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.