বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে সারা বাংলাদেশের রাজাকাররা। সত্য কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে চলে যায়। ৫০০ কোটি টাকা খরচ করে হলেও আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করবে এই গোষ্ঠী।

আমি আপনাদের সন্তান আমি মুক্তিযুদ্ধ করেছি । আমি ইটনা মিটামইন অষ্টগ্রামের সন্তান। আমি দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। মিটিং মিছিলে অংশ গ্ৰহন করেছি। এগুলো একটি গোষ্ঠীর পছন্দ নয়।তারা আমার বিরুদ্ধে নানান চক্রান্তে লিপ্ত। আমি হঠাৎ শুনি আমার পদ ৩ মাসের জন্য স্থগিত করেছেন। আমি শুনে অবাক পরে রাতে আমার নিকট একটি চিঠি আসে। আমি নাকি ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি। এছাড়াও বিভিন্ন দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করি ।

আপনারা জানেন, আমি মুক্তিযুদ্ধ করেছি। সত্য কথা আমাকে বলতেই হবে। এটা রাজাকারদের পছন্দ নয়। আমি ৯৬ সনে নির্বাচন করেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আমাকে ফেইল করানো হয়েছে। তাও আমি মেনে নিয়েছি । আমি জাফর উল্লাহ খানের মাধ্যমে বিএনপিতে যোগ দান করি। ওইসময় থেকেই আমার বিরুদ্ধে কিছু ইসলামী সংগঠন রয়েছে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি ধর্মের বিরুদ্ধে কথা বলিনি। আমি আমার দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। দল যে সিদ্ধান্ত নিবে তা আমি মানবো । আমার বয়স ৭৮ বছর। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আমার জন্য দোয়া করবেন।

সোমবার বিকেলে ইটনা বিশ্ব রোড মোড়ে প্রধান অতিথির ভাষণে সমাবেশে তিনি এসকল কথা বলেন। মুক্তিযোদ্ধা রওশন আলী রশুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, মুক্তিযোদ্ধা তজু মিয়া, এডভোকেট উম্মে কুলসুম রেখা ( সুপ্রিম কোর্ট), প্রমুখ।