মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (লাপা) ও দুর্যোগ ব্যবস্থাপনা (ডিএম) পরিকল্পনা যাচাইকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (লাপা) ও দুর্যোগ ব্যবস্থাপনা (ডিএম) পরিকল্পনা যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, কাশিপুর ইউপি চেয়ারম্যান ও কাশিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান মানিক। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবর্গ, ইসলামিক রিলিফ বাংলাদেশে কর্মরত সুপ্রিম এশিয়া প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ এবং লাপা প্রনয়ণ ও ডিএম পরিকল্পনা প্রনয়নের কাজে নিয়োজিত স্থানীয় সহযোগীগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার সভাপতি, উদ্বোধনী বক্তব্যে প্রনীত স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (লাপা) ও দুর্যোগ ব্যবস্থাপনা (ডিএম) পরিকল্পনার গুরুত্বের উপর মতামত ব্যক্ত করেন এবং সভার সফলতায় সকলের সহযোগীতা কামনা করেন। সভায় প্রনীত লাপা ও ডিএম পরিকল্পনার বিস্তারীত তুলে ধরেন সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান এবং সহ; প্রকল্প কর্মকর্তা আনোয়ার সাদ্দাত।

সভায় প্রনীত লাপা ও ডিএম পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে প্রস্তাবিত প্রস্তাব সমুহ সংযোজন ও যাচাই-বাচাই এর মাধ্যমে সকলের সম্মতিতে তা অনুমোদন দেয়া হয়। সভায় উপস্থিত সকলেই এই প্রথম আনুষ্ঠানিকভাবে কাশিপুর ইউনিয়নে লাপা প্রনয়ণ ও ডিএম পরিকল্পনা তৈরিতে সহযোগীতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং এ কাজের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় সভার প্রেক্ষাপট আলোচনায় সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান তার বক্তব্যে, ইসলামিক রিলিফ বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তরিকতার সাথে কাজ করছে, আগামীতেও এ কাজের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগীতা দরকার। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভ‚মিকা গুরুত্বপূর্ন।

পাশাপাশি, লাপা প্রনয়ণ ও ডিএম পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদকে আগামী দিনে তাদের বাজেট প্রনয়ন করার জন্য আহবান জানান। সভায় উপস্থিত কাশিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ: অধ্যাপক ওবায়দুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, প্যানেল চেয়ারম্যান ফেরদৌস আলম, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিমল চন্দ্র, রবিউল ইসলাম (সহ: প্রকল্প কর্মকর্তা) সহ অনেকে প্রস্তুতকৃত প্রনীত লাপা ও ডিএম পরিকল্পনা এর উপর মতামত ব্যক্ত করেন। মোঃ ফেরদৌস আলম তার বক্তব্যে বলেন দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সমুহের ভ‚মিকা অনস্বিকার্য। সেই সাথে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ সাড়াদান গ্রুপের কার্যক্রম সকলের জানা দরকার।

আর এ লক্ষ্যে প্রশিক্ষনের আয়োজন করার জন্য ইউনিয়ন পরিষদের প্রতি আহবান রাখেন। রবিউল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশের চলমান জীবিকায়ন কার্যক্রমের সার্বিক অবস্থা তুলে ধরার মাধ্যমে এর স্থায়ীত্বের জন্য দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। ওবায়দুল ইসলাম প্রাকৃতিক জলবায়ু দুযোগের পাশাপাশি মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবিলার বিষয়টিও গুরুত্ব সহকারে নেয়ার জন্য সকলের প্রতি আহবান রাখেন।

আব্দুল জলিল বলেন বিভিন্ন দুর্যোগে সাধারন মানুষ বিভিন্নভাবে যেমন ক্ষতিগ্রস্থ হয়ে অনেক পরিবার তেমনি এই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনেক পরিবার মাদকের অপব্যবহারের শিকার হয়েছে । যা ভাবনার বিষয়, এ বিষয়ে তিনি ইউপি চেয়ারম্যনের দৃষ্টি আকর্ষণ করেন। জাহাঙ্গীর আলম তার বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান রাখেন।

সমাপনী বক্তব্যে, সভাপতি অংশগ্রহণকারিদের পক্ষ হতে লাপা ও ডিএম পরিকল্পনার উপর মতামত দেযার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভার সফল আয়োজনে কাশিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সুপ্রিম এশিয়া প্রকল্পের সহ: প্রকল্প কর্মকর্তা আনোয়ার সাদ্দাত সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।