নিউজ ডেস্ক

নরসিংদী রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে গত ৫ই সেপ্টেম্বর দুপুরে আলোচিত চাঁদাবাজ শীর্ষ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী ‘কানা বাবু’ (৩২) অবশেষে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গং তৈরি করে মাদক ব্যবসা, চাঁদাবাজি,চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে আসছে ।তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ডজনখানেক মামলার রয়েছে।এই কুখ্যাত অপরাধী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর খলাপাড়া গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় কানা বাবুকে তার সংগীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা প্রেরন করে।

আহত কানা বাবুর পিতার নাম মগুল ড্রাইভার। এলাকাবাসীর অভিযোগ, কানা বাবু দীর্ঘদিন ধরে এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আসছিলেন। দিনের পর দিন সাধারণ মানুষ তার কিশোর গংয়ের হাতে হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন।

স্থানীয়রা মনে করছেন, এই ঘটনার মাধ্যমে তার অপরাধী জীবনযাত্রার অবসান ঘনিয়ে এসেছে। অনেকে বলছেন, “এটাই বিচার, যেটা সে এতদিন অন্যদের সঙ্গে করেছে, এবার তা নিজেই ভোগ করছে।”

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তবে এখনো এ ঘটনায় কেউ আটক হয়নি।

এলাকাবাসীর দাবি, শুধু কানা বাবুকে নয়—এই অঞ্চলের সব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে এলাকাকে নিরাপদ করা হোক।