
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের বাল্য বিবাহ প্রতিরোধে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও টেকনিকাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,ফুলবাড়ী থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম সরকার, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিঞা, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, বালারহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পাইলটের প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, গীতিকার তোহিদ উল ইসলাম পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়, ইসলামিক রিলিফ বাংলাদেশের সুপ্রিম এরিয়া প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক সাবেদ আলী, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিৎ কুমার, মোছাঃ আফরোজা হ্যাপী সহ আরো অনেক। এ সময় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন, সেই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.