
ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। (১৭ সেপ্টেম্বর) বুধবার দুপুরের দিকে এই সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, টানা বৃষ্টির পানিতে শোয়েব আলী নামের এক ব্যক্তির পুকুর ভাটিয়ে যায়। ওই মাছ ধরাকে কেন্দ্র করে শোয়েবের পক্ষ ও স্থানীয় প্রভাবশালী টুকু মুন্সির পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে সংঘর্ষ বাধে।
এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বিএনপি নেতার জানাজা শেষে বাড়ি ফেরার পথে শোয়েবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এর জের ধরে বুধবার দুপুরে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে নারী, পুরুষ সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টুকু মুন্সির বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.