
জামালপুর সদর উপজেলার দাপুনিয়া, ০৮ নং ওয়ার্ডে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ত্রি-নয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এলাকার সার্বিক উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) এবং পৌর প্রশাসক জনাব এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম তার বক্তব্যে সমাজের টেকসই উন্নয়ন, মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) বলেন— মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। তিনি যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক ভূমিকা কামনা করেন। সভায় স্থানীয় জনগণও তাদের নানা সমস্যা ও দাবি-দাওয়া উপস্থাপন করেন।
এসব দাবি ও সমস্যার সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ এবং উন্নয়নমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পৌর প্রশাসক জনাব এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ সভায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা তুলে ধরে পরিবেশকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.