বিজয় কর রতন
কিশোরগঞ্জ – ৪ নির্বাচনী এলাকা ইটনা, মিটামইন, অষ্টগ্রাম , এর বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যুব মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আলহাজ্ব জহির উদ্দিন ভুঁইয়া (৭২) , ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসভবনে আজ বুধবার সকালে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও স্ত্রী সহ আত্নীয় স্বজন রেখে যান। তিনি বিগত ২০০১ সনে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
এবার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত তিন উপজেলার ইটনা, মিটামইন, অষ্টগ্রামে , গনসংযোগ করে আসছেন। সর্বশেষ গত ২০ ই সেপ্টেম্বর শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে মিছিল নিয়ে যেতে দেখা গেছে। তার গ্ৰামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্ৰামে ।
তিনি আব্দুল্লাহপুর গ্ৰামের সম্ভ্রান্ত পরিবারের তোতা মিয়া মাষ্টারের পুত্র। চাকরি থেকে অবসর নেওয়ার পর বিএনপি তে যোগদান করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন । জহির উদ্দিন ভুঁইয়ার মৃত্যু তে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে মিটামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আহমদ, ইটনা উপজেলা বিএনপির সভাপতি কামাল হোসেন সহ তিন উপজেলার সাধারণ সম্পাদকগন জহির উদ্দিন ভুঁইয়ার মৃত্যু তে শোক প্রকাশ করেছেন।
জহির উদ্দিন ভুঁইয়ার পারিবারিক সূত্রে জানা যায়,
তার মরদেহ নিজ উপজেলা অষ্টগ্রামের আব্দুল্লাহপুরে নিজ বাড়িতে না এনে ঢাকায় মোহাম্মদপুরে দাফন সম্পন্ন করবেন।

