নিউজ ডেস্ক

নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পর্টিসহ (এনসিপি) সাতটি নতুন রাজনৈতিক দল। আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। দলগুলো হচ্ছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি।

জানা গেছে, এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি আদালতের রায়ে এবং বাকি পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধন পেতে যাচ্ছে।

জানা যায়, নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের সংক্ষিপ্ত তালিকায় ২২টি দলের নাম ছিল। ওইসব দলের মাঠ পর্যায়ের কার্যালয় ও কমিটি যাচাইয়ে পাঁচটি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ওই পাঁচটি দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এসব বিষয় নিয়ে আজ বিকেলে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।