মোস্তাফিজার রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বিতরণ ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ কুড়িগ্রাম ২ আসন( কুড়িগ্রাম সদর,রাজারহাট ও ফুলবাড়ী)’র বিভিন্ন বাজারে
তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বিতরণ ও নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন অনেকেই। তারই ধারাবাহিকতায় আজ ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব মিয়া ৩১ দফা বিতরণ ও এমপি পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান করিম,ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান মুকুল,সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ আরও কৃষকদল,যুবদল,ছাত্রদল
ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

