
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎকে গণ সংবর্ধনা দিয়েছে তার নির্বাচনী এলাকা রায়পুরার জনগণ।
২৭ সেপ্টেম্বর শনিবার একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে গণসংবর্ধনা দেয়া হয়।
রায়পুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ সমাজের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল রূপ নেয় এক উৎসবমূখর পরিবেশে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “রায়পুরার উন্নয়ন, শিক্ষা, খেলাধুলা এবং তরুণ সমাজকে এগিয়ে নিতে মহসীন হোসাইন বিদ্যুতের অবদান অনন্য। জনসেবাকে তিনি জীবনের মূল লক্ষ্য হিসেবে নিয়েছেন। মানুষকে বাঁচাতে এবং তাদের পাশে থাকতে গিয়ে তিনি ১৭ বছরে ১৭ বার কারাভোগ করেছেন, এটাই তার ত্যাগ ও নেতৃত্বের প্রমাণ।” বক্তারা তার সুস্থ, দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।
রায়পুরাবাসীর অফুরন্ত ভালোবাসায় আপ্লুত হয়ে মহসীন হোসাইন বিদ্যুৎ আরো বলেন বলেন,
“আমি মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় সম্পদ মনে করি। রায়পুরার উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। আগামীতে রায়পুরাতে বিএনপি যাকে মনোনয়ন দিবেন তার সাথেই আমি কাজ করবো”
শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.