
দিরাই শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য শতবছরের এর চেয়ে ভালো উদাহরণ বাংলাদেশের আর কোথাও নেই।দিরাই শাল্লায় হিন্দু মুসলমানদের যে মিলবন্ধন সেটা অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা একে অন্যের সুখ দু:খ ভাগাভাগি করে চলব।সংখ্যালঘু শব্দই থাক উচিত নয় এদেশে সকলের। আপনারাও স্বাধীন আমরাও স্বাধীন। এদেশে মুসলমানদের যে অধিকার হিন্দুদেরও একই অধিকার।
দিরাই-শাল্লায় সংখ্যালঘু বলতে কিছু নাই। সকলের সমান অধিকার। বাংলাদেশ আমাদের সবার। আমরা মিলে-মিশে ছিলাম, আছি এবং থাকব।মসজিদে আজান হবে মন্দিরে পূজা হবে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। দূর্গা পূজা উপলক্ষে শাল্লায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির।শাল্লা তিনি প্রায় ১০ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।অন্য দিকে দূর্গা পূজা উপলক্ষে শিশির মনিরের উদ্যোগে শাল্লা বিভিন্ন পূজা মন্ডপে গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় ৩০০ শাড়ি বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.