
সারা দেশের ৩৩ হাজার পূজা মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ধর্মীয় সংস্কৃতিতে বাঁধা সৃষ্টি কারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরির্দশন শেষে এক প্রেস ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় র্যাব মহাপরিচালক সকল ধর্মের এই বাংলাদেশে আগামী দিনে সব ধরনের বাঁধা-বিপত্তি ছাড়া ধর্মীয় উৎসব পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে তিনি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এসময় র্যাব ১১ এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.