
নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামিম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে চাঁদাবাজদের ৩০-৪০ জন সহযোগী। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শামিম আনোয়ার বলেন, আজ সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। এ সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কীসের টাকা তোলা হচ্ছে? টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম। এর মধ্যেই চার দিক থেকে ৩০ থেকে ৪০ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। আমি অচেতন হয়ে পরি। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
উল্লেখ্য, ১ মাস পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার এবং নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। একই সঙ্গে তার ওপর যেকোনো সময় হামলার আশঙ্কার কথা জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.