
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৬ অক্টোবর ২০২৫, সকাল ১১.৩০ ঘটিকার সময় উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। তত্ত্বাবধায়নে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন।
জেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, চলতি অর্থবছরে ভোলা জেলার ১ লক্ষ ৪৩ হাজার ৪ শত ৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ৩ হাজার ৫ শত ৮৫ মেঃটন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভোলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার। হিসাব মতে জেলায় প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে ভিজিএফ বরাদ্দ বঞ্চিত হয়েছে। এদিকে তজুমদ্দিনে নিবন্ধিত ১৮ হাজার ৭১৪ জন জেলের জন্য ৪৬৭ মেঃ টন চাল বরাদ্দ আসে।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, ২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির সফল করতে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছেন। এক্ষেত্রে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় বক্তরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.