আবদুর রউফ আশরাফ
নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ও তার দৃষ্টান্ত শাস্তির দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

আজ ৭ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি মাওলানা লোকমান ছাদীর সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি মুফতি মহসিন আহমদ ও আবু মুসা সা’দের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন আলহাজ্ব মুহিব উদ্দিন আহমেদ সোহেল,আলহাজ্ব শামসুল হুদা, মুফতি মঈন খান তানভীর, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা হুমায়ূন কবির, মাওলানা সোলাইমান গাজী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এনামুল হক সরদার, হাফেজ মাহমুদুল হাসান মারজান প্রমুখ।