নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর চেয়ারম্যান কায়সার হাসান ও মহাসচিব মোঃ আল-আমিন শাওন এর নেতৃত্বে এবং সকলের সহযোগিতায় বিটিএসএফ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

তৃণমূল সাংবাদিকের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো; সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও গণসম্পৃক্ততা, বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, সাধারণ মানুষের সমস্যা ও চাহিদা তুলে ধরা। তৃণমূল সাংবাদিকগণ সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।  বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম শুধু একটি সংগঠন নয়; এটি তৃণমূল সাংবাদিকদের আস্থার ঠিকনা।

আমরা বিশ্বাস করি, তৃণমূল সাংবাদিকরাই পারে সমাজের প্রকৃত চিত্র জাতির সামনে উপস্থাপন করতে। আমাদের এই পথচলা হোক সাহস, সততা ও সমাজের কল্যাণের জন্য এক অনন্য দৃষ্টান্ত।বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের এক অভিন্ন প্ল্যাটফর্ম। যেখানে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং জনস্বার্থ রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একদল নিবেদিত প্রাণের সম্মিলন ঘটে। এই বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামকে ঘিরে মনে জাগে বিশ্বাস ও ভালোবাসা। কারণ এটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এক অগ্রণী সংগঠন।

এটি তৃণমূলের সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করে। এখানে একতা, সহযোগিতা ও পেশাগত বন্ধন গড়ে ওঠে। প্রতিটি সদস্য সাহসী হয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন, যা ন্যায়ের পক্ষে এক অবিচল পথচলা।

১০ নভেম্বর ২০২৫ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক নুরুল কবির বলেন, আমি আনন্দিত, কারণ আমি এই পরিবারের একজন গর্বিত অংশীদার। এছাড়াও আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।