
নরসিংদীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসব–১৪৩২ বাংলা। এবছর জেলার ৩৫৭টি পূজা মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবটি উদযাপিত হয়।
দুর্গোৎসব পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলা মোড়ে নরসিংদী রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়— জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এবারের দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।
এসময় জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক বর্মণ প্রিন্স বলেন, “নরসিংদীতে এ বছর যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়েছে, তা আমাদের ঐতিহ্যের গর্ব। প্রশাসনের সহযোগিতা এবং গণমাধ্যমের ইতিবাচক প্রচারণায় উৎসবটি সত্যিই সার্বজনীন রূপ পেয়েছে।” তিনি আরও বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ মূলমন্ত্র বাস্তব রূপ পেয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— সংগঠনের উপদেষ্টা শংকর সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল সাহা, যুগ্ম আহ্বায়ক তুষার মিত্র, কৃষ্ণ কান্ত সাহা, মৃত্যুঞ্জয় সূত্রধর, রায়পুরা উপজেলার আহ্বায়ক দীপক দত্ত, এবং বেলাবো উপজেলা আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন—সবাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদীর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও অটুট থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.