নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখবো।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়। জামালপুর হালুয়াঘাট দেখেছি নেতাদের প্যানা পোস্টার। দলগুলো যখন দুই তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম দেওয়া শুরু করবেন। তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে।’
জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েল থেকে তুরষ্কের একটি বিমানে ইস্তাম্বুলে পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছলে তার সঙ্গে কথা বলে জানা যাবে কবে বাংলাদেশে আসবেন।’
এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

