মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা )আসনের রাজপথ বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হয়ে উঠেছে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল রানার মোটরসাইকেলের শোভাযাত্রায়।
স্লোগানে স্লোগানে জনতার উচ্ছ্বাস যেন গণতন্ত্রের পুনর্জন্মের ঘোষণা,যা ফুলপুরের মাটিকে কাঁপিয়ে তুলেছে আশার অগ্নিশিখায়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ফুলপুর থেকে শোডাউনটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষীণ করে—যেন প্রতিটি মোড়ে ফুটে উঠেছে জনগণের হৃদয়ের সোনালী স্বপ্ন, শোভাযাত্রার প্রতিটি পয়েন্টে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস যেন পরিবর্তনের ঢেউয়ে মিলিয়ে গেছে।
মহিবুল হক টুটুল রানা একটি সানরুপ ছাদ খোলা প্রাইভেট কার থেকে জাতীয় পতাকা হাতে হাত নাড়িয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে দলকে ঐক্যবদ্ধ করে নিয়ে যাওয়ার আহ্বান জানান,যেন তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছে জনগণের অধিকারের অটল শপথ—বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা উৎসবমুখর হয়ে উঠেছে—যেন এই যাত্রা ছিল না শুধু রাজনৈতিক প্রচার,বরং জনগণের হৃদয় জয়ের এক মহান বিজয়যাত্রা।

