
শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। এ নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় সম্পূর্ণভাবে কমিশনকেই নিতে হবে।
তিনি আরও বলেন, ইসির এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। ইচ্ছা করলেই কমিশন শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারে।
অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এনসিপি শাপলা পাবে।’
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.