
ন্যায্য দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর নগ্ন হামলার প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিক্ষক কর্মচারীদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রজ্ঞাপন জারি সহ নানা দাবিতে উপজেলা মোড় দোয়েল চত্ত্বরে বুধবার (১৫ অক্টোবর) এই কর্মসূচী পালিত হয়। উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের আয়োজনে, হরিণাকুণ্ডু উপজেলায় কর্মরত এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, মোঃ মোক্তার আলী, হরিণাকুণ্ডু আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আশাদুজ্জামান,সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদের শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, প্রভাষক আনিচুর রহমান, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক (টিটু),শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী জামাত উপজেলা আমির মোঃ বাবুল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী তাহেরহুদা ইউনিয়নের আমির আব্দুল মজিদ মাস্টার, আবুল কাশেম মাস্টার,সাইফুর রহমান বাদল সহ আরো অনেকেই। এসময়ে মানববন্ধনে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজ থকে আগত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ১৫০০ শতাংশ চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালনরত জাতির কারিগরদের উপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন উপজেলার শিক্ষক নেতারা। এমপিও ভুক্ত শিক্ষকদের এই মহান পেশার মানুষদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য মর্যাদা না পাওয়ায় রাস্তায় নেমেছেন মানুষ গড়ার কারিগরেরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.