বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিটামইন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পুরাতন উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকার ভোগিদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। প্রশিক্ষণ কার্যক্রমে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এনজিও রিক এর উপজেলা ব্যবস্থাপক মোঃ মিলন মিয়া।

তিনি জানান, মিটামইনে ১১৭১ জন উপকার ভোগি বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে প্রশিক্ষণের মাধ্যমে জন প্রতি ৪৫ হাজার টাকা করে মোট ৬ কোটি টাকা প্রদান করা হয়। এসকল অর্থ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার দাস।

প্রশিক্ষণার্থী মাঝে আলোচনায় অংশ নেয়, মোঃ নার্গিস আক্তার ( সাবেক ইউপি সদস্য), বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেয়, মিটামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর কবির, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী মোঃ জিয়া উদ্দিন, প্রমুখ। এছাড়াও ২০ জন উপকার ভোগি প্রশিক্ষণার্থী এতে অংশ নেয়।

অন্যান্যদের মাঝে সাংবাদিক, মসজিদের ইমামসহ অন্যান্য পেশার প্রতিনিধি অংশ নেয়। প্রশিক্ষণ শেষে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।