
মিটামইন উপজেলা সদরের বাজার সেডে বৃহস্পতিবার সকাল ১১ টায় রক্তবর্ণ ( স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন) এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন মিটামইন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমিন শরীফ। কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর শিকদার এর সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু হয়। সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে স্বেচ্ছায় অংশ নেয়, ৭৩২ জন । এতে রক্তবর্ণ নামে এ সংগঠনের কর্মকর্তাগণ গ্রুপ নির্ণয়ের কাজটি করেছেন। স্থানীয় ভাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল পাশা, বিএনপি নেতা কামরুল শিকদার। এছাড়াও স্থানীয় ভাবে বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ দিনব্যাপী এ কাজে সহায়তা করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.