
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের সাপান্ত বাজার সংলগ্ন হাওরের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭) অক্টোবর দুপুরে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ওসি রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক পুরুষের। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন কিশোরগঞ্জ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.