বিজয় কর রতন
মিটামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার ২১ শে (অক্টোবর) পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা (পপির) WLCR প্রকল্পের লার্নিং শেয়ারিং এর ক্লোজিং বিষয়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রকল্পের লার্নিং শেয়ারিং এবং ক্লোজিং বিষয়ে আলোচনা হয় । উক্ত কর্মশালায় উপস্থাপক ছিলেন পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের রেলিজিয়েন্স কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মিটামইন উপজেলা ফিল্ড অফিসার মোঃ মাইনউদ্দিন আহমেদ। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের অগ্ৰগতি , অর্জীত ফলাফল, ইমপেক্ট এবং প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ অংশ গ্ৰহন কারীদের সাথে শেয়ার করা এবং পরবর্তী করনীয় সম্পর্কে মতামত গ্ৰহন । কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেয়, মোছাঃ সাকিরা (১০ ম শ্রেণী ও স্টুডেন্ট কাউন্সিল সদস্য) , রোকসানা আক্তার ( নারী দলের সভা নেত্রী) , নূর মোহাম্মদ সৌরভ ( দূর্যোগ ভলান্টিয়ার) , আরিফা খাতুন ( নারী নেত্রী) , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, সুদাম রৌদ্র ( মনিটরিং কর্মকর্তা পপি) , মোঃ তাজুল ইসলাম ( চেয়ারম্যান বৈরাটী) , মোঃ হারুন অর রশিদ ( প্রধান শিক্ষক ঘাগড়া আবদুল গনি উচ্চ বিদ্যালয়) , প্রমুখ।
এছাড়াও ৪ টি ইউনিয়নের ১২ জন নারী নেত্রী ও ২ টি বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের ছাত্রী সদস্য, শিক্ষক, সাংবাদিক, এ কর্মশালায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মহোদয় সমাপনী বক্তব্য প্রদান করেন, প্রথমে তিনি এ ধরনের প্রকল্প মিটামইন উপজেলায় বাস্তবায়নের জন্য বেসরকারি সংস্থা পপি কে ধন্যবাদ জানান। তিনি মিটামইন উপজেলার আরো কিছু দূর্যোগ প্রবন ইউনিয়নে এই ধরনের প্রকল্প গ্ৰহনের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কে অনুরোধ করেন। পাশাপাশি এলাকার দূর্যোগ ঝুঁকি হ্রাসে প্রকল্পের শিখন কে আগামীতে কাজে লাগানোর জন্য উপস্থিত সকলকে পরামর্শ দেন। তিনি বলেন, জন্মনিবন্ধনে মিটামইন উপজেলা অনেক পিছিয়ে রয়েছে। তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কে উদ্দেশ্য করে বলেন, জন্মনিবন্ধন ছাড়া কোন কাজ এই যেন না করেন। তিনি জন্মনিবন্ধন কে বাধ্যতামূলক আখ্যা দিয়ে বলেন, জন্মনিবন্ধন ছাড়া কোন কাজ করা হবে না। এ বিষয়ে সকল কে সজাগ থাকার আহ্বান জানান।সবশেষে আয়োজনকারী প্রতিষ্ঠান পপি এবং সকল অংশ গ্ৰহনকারী কে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন কিশোরগঞ্জ।

