বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের দরগা হাটি জামে মসজিদে একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (২১ অক্টোবর) বিকালে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ‎ ‎

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে নেতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মিয়া (৭৫), পিতা মৃত দেওয়ান আলীর নেতৃত্বাধীন এক পক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া (৫০), পিতা হাজী উসমান মিয়ার নেতৃত্বাধীন আরেক পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ‎ ‎

এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন— ‎সালমা (৩২), আলী আজগর (৩৫), নাজমা বেগম (৪২), মোঃ আলী (৪৮), মানিক মিয়া (৫২), ফেরদৌস মিয়া (৪৫), শাহিন মিয়া (৩০), সায়েরা (৫০), ফাতেমা (১৮), তানিয়া (১৯), আলম (২৫), আলমাছ (৪০), রশিদ (৩৩), মনির হোসেন (৩০), জামির (৩০), ইয়াসমিন (৩৮), আক্কাস (৫০), মজিবুর (৫৫), কবির মিয়া (২৯), বাচ্চু মিয়া (৫৫), কামাল হোসেন (৪৪), সরাজ (৫৫), রশিদুর (১৫), আহসান (১৯), হৃদয় (২২), আক্কাছ মিয়া (৪০) ও সেলিম (২৬)। ‎ ‎

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, সংঘর্ষে আহত ২৭ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় রেফার্ড করা হয়েছে। ‎ ‎অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উত্তেজনা ঠেকাতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। ‎ ‎

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।