
মিটামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাজার সেডে শুক্রবার সকালে সাউন্ড ডেকোরেটর মালিক সমিতির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ঘাগড়া বাজারের রিয়া ডেকোরেটরের উদ্দ্যোগে শোক সভা ও কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও শ্রমিক সোহেল এর মৃত্যুতে মিলাদ মাহফিলের আয়োজন করে উদ্দ্যোগতা গন । অনুষ্ঠানের প্রথম পর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে জুম্মার নামাজের পর আলোচনা সভা ও কমিটি গঠন কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার প্রতিনিধিরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ সাউন্ড এন্ড ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মোঃ হাবিবুল্লা টিটু ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রতন শিকদার, সাফির উদ্দিন, মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ শহি মিয়া, মৌলানা দেলোয়ার হোসেন, নির্মল কর্মকার , জাহাঙ্গীর আলম মিয়া, শামিম মিয়া, এসএম মুক্তাকিম পাপ্পু, মোঃ দেলোয়ার মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ সাদেক মিয়া, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ সাদ্দাম মিয়া, প্রমুখ ও । দ্বিতীয় পর্বে সর্ব সম্মতিক্রমে মোঃ জাহাঙ্গীর আলম কে সভাপতি ও মোঃ দেলোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক করে কার্যকারী কমিটি গঠন করা হয়। পরবর্তিতে আলোচনা সাপেক্ষে প্রত্যেক সাউন্ড ডেকোরেটরের কর্মচারীগণ কে সদস্য করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.