
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো বিষয়ে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি জানান, ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে, একই বয়ান প্রচার করেছে।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ নয়া দিগন্ত উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল, নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া।’
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.