ওমর ফারুক
বার্তা সম্পাদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নরসিংদী এর আয়োজনে নরসিংদী শিল্পকলায় প্রথম সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এই মন্তব্য করেন প্রধান বক্তার বক্তব্যে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে আরো বলেন, “আপনারা মনে করবেন না, এটা হাসিনার মগের মুল্লুক-দেশ। আপনারা গায়ের জোর দেখিয়ে আমাদের ওপর কোনো প্রতীক চাপিয়ে দিতে পারবেন না। আমাদেরকে শাপলা প্রতীক দিতে হবে। যদি শাপলা প্রতীক না দেন, তাহলে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, যিনি বিভিন্ন রাজনৈতিক দলের তোষামোদ করে নিয়োগ পেয়েছেন, তিনি কখনও বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না।”

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ সম্প্রতি নির্বাচন কমিশন এমন একটি দলকে নিবন্ধন দিয়েছেন যাদের মাঠে কোন কাজ নেই, সাংগঠনিক কোন ভিত্তি নেই, কোন নেতাকর্মী নেই ও দলীয় কোন কার্যক্রম নেই। তাদের নিবন্ধন দিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আমরা শাপলা প্রতীক চেয়েছি। আমাদের শাপলাই দিতে হবে। শাপলা ছাড়া কোন বিকল্প নেই।’

এছাড়াও সমন্বয় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সংগঠনের মূখ্য যুগ্ম সংগঠক আবদুল্লাহ আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আবদিল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা আলায়েন্স এর সদস্য সাইফ ইবনে সারোয়ার।জেলার যুগ্ম সমন্বয়কারী ওমর ফারুক খান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক বিল্লাল হোসেন, জেলা সদস্য তাসমিয়া রহমান মিম, সদর উপজেলার প্রধান সমন্বয়কারী নুর হোসাইন, রায়পুরা উপজেলারপ্রধান সমন্বয়কারী আবদুল হামিদসহ সকল উপজেলার প্রধান সমন্বয়কারীগণ বক্তব্য রাখেন। এছাড়াও জাতীয় ছাত্র শক্তির জেলা আহবায়ক ফাহিম ভুইয়া রাজ অভি ও সদস্য সচিব আবরারুল হক প্রমূখ।

নরসিংদীতে এনসিপির জেলা সমন্বয় সভা জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি এর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সমন্বয়কারী আবির মৃধা, জেলা সদস্য আখতার হোসেন সোহেল, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, নাইম খান প্রমূখ।

২৬ অক্টোবর রোববার নরসিংদী শিল্পকলায় আয়োজিত জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায়  উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা সমন্বয়কারী কমিটিসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।