নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমীর খসরু বলেন, ‘এ প্রস্তাব কমিশনের হতে পারে, তবে বিএনপি এতে একমত নয়। আমরা আগেই পরিষ্কার করেছি, গণভোট ও নির্বাচন একই দিনে দুটি আলাদা ব্যালটে হবে—এটাই আমাদের অবস্থান। নতুন করে আলোচনার বা পরিবর্তনের কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘এটি বিএনপির শুরু থেকেই স্পষ্ট অবস্থান, যা এখনো অপরিবর্তিত আছে এবং ভবিষ্যতেও পরিবর্তন হবে না।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।