ইয়াসিন আলী
কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জয়মঙ্গল ১১ মাথা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে স্কুল এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শেষ দিন পর্যন্ত মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।নির্বাচন সংক্রান্ত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) বেলা ১টায়।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২ নভেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর নির্বাচন ও ফলাফল ঘোষণা করা হবে ৫ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অভিভাবক সদস্য পদে মোট ৪জন নির্বাচিত হবেন ।

এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী। তারা হলেন—.এন্তাজ আলী,শহিদুল ইসলাম,মোন্নাফ আলী,সাজু মিয়া,মজনু মিয়া, মোর্শেদুল ইসলাম।এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৫৩ জন।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নেওয়াশি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক জয়মঙ্গল ১১ মাথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মন আলী ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন,নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।