বিজয় কর রতন
মিটামইন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (১ লা নভেম্বর) ৫৪ তম সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।
প্রথমে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়। দ্বিতীয় পর্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন সমবায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের উপস্থিতিতে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সৈয়দ হোসেন। এবছর সমবায় দিবসে প্রতিপাদ্য ছিল, সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়। এ প্রতিপাদ্য সামনে নিয়ে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয় সমবায়ীদের পক্ষ থেকে, সালমা বেগম, জহুরা বেগম, বোরহান উদ্দিন ঠাকুর শরীফ , মোঃ কাশেম শিকদার ( সভাপতি উপজেল শ্রমীক দল) , মোঃ নাজমুল হোসেন ( ডিজিএম পল্লী বিদ্যুৎ) , মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ( সভাপতি উপজেলা বিএনপি) , প্রমুখ। এছাড়াও ও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

