
কিশোরগঞ্জের ইটনায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা দেলোয়ারকে গ্ৰেপ্তার করছে পুলিশ। বুধবার ( ৫ ই নভেম্বর) বেলা ৫ টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে দেলোয়ার হোসেন (৩২) ,কে গ্ৰেপ্তার করা হয়।
তিনি ইটনা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জানু মিয়ার ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ ই সেপ্টেম্বর খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রলার করে তারাইল উপজেলায় নেওয়ার সময় ৭২ বস্তা চালসহ ৩ জন কে আটক করে পুলিশ।
পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ বাবুল আকরাম বাদী হয়ে ইটনা থানার ডিলার বিএনপি নেতা জানু মিয়া ও তার ছেলে সহ ৮ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এই বিষয়ে ইটনা থানার উপপরিদর্শক ( এস, আই) আনিসুর রহমান বলেন, মামলার পর থেকে দেলোয়ার হোসেন পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মামলায় ৮ জন আসামীর মধ্যে ইতিমধ্যে ৪ জন কে গ্ৰেপ্তার করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.