
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে সাউথখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শীর্ষক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সাউথখালী ইউনিয়ন এর তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটনের সভাপতিত্বে জনসমাবেশে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি এবিএম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ভৌগোলিক দিক থেকে শরণখোলা একটি গুরুত্বপূর্ণ এলাকা। যেখানে সুন্দরবন এবং সমুদ্র মিলিত হয়েছে।
আমার দীর্ঘদিনের দাবি, আমি শরণখোলাকে একটি পর্যটনস্পট হিসেবে গড়ে তুলবো। বিএনপি থেকে যদি আমাকে এই আসনে মনোনীত করে তাহলে এই শরণখোলায় পর্যটন স্পট হবে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.