মোঃ সেলিম মিয়া
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে বিএনপি মনোনিত প্রার্থী আখতারুল আলমের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে নেতা কর্মী ও সমর্থকরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারপর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক -১ মো. শফিকুল ইসলাম খোকা ও যুবদল নেতা রাশেদ। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ ছানোয়ার হোসেন চানু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলায়মান রিপন, বিএনপির নেতা আবু আইয়ুব আনসারী উজ্জ্বল, বাবুল, জুয়েল ও আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।